শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

নির্বাচনের তারিখ জুলাই সনদের পর ঘোষণা করতে হবে: নাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই সনদ কার্যকর হওয়ার পরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা সঠিক হবে না।”

সোমবার (২ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

এনসিপির আহ্বায়ক জানান, ঐকমত্য কমিশনের বৈঠকে ৩টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “জুলাই সনদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করতে হবে।”

তিনি আরও বলেন, “চলতি বছর ৫ আগস্টের আগে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং তারপর রোডম্যাপ ঘোষণা করা উচিত। তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না।”

সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জানিয়ে ছিলেন যে, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয় নিয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর ভিত্তিতে জুলাই সনদ প্রস্তুত করা হবে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলনসহ ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ