শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

সিলেটে জমিয়ত সভাপতি, ব্যাপক সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রাচীন ইসলামি দল জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবার সিলেটে গেছেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। সেখানে তাঁকে ব্যাপক সংবর্ধনা দিয়েছেন দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জমিয়ত সভাপতিকে সংবর্ধনা দেয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা।

এদিন বেলা ১১.৩০ মিনিটে সিলেট মহানগরের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর নেতৃত্বে শত শত নেতাকর্মী মোটর শোভাযাত্রার মাধ্যমে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা জানান।

জমিয়ত সভাপতি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আকাবির ও আসলাফ তথা আমাদের ধর্মীয় পূর্বপুরুষদের রেখে যাওয়া আমানত। এই আমানত রক্ষায় আমাদের সবাইকে জীবন বাজি রেখে এলায়ে কালিমাতুল্লাহ তথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ চালিয়ে যেতে হবে।

জমিয়ত সভাপতি বলেন, দেশের প্রতি প্রতি ঘরে ঘরে জমিয়তের আওয়াজ ও দাওয়াত পৌঁছিয়ে দেওয়া প্রত্যয় নিয়ে ছড়িয়ে পড়তে হবে।

জানা গেছে, জমিয়ত সভাপতি তাঁর গ্রামের বাড়ি কানাইঘাটের গাছবাড়ী আকুনীর উদ্দেশে রওয়ানা দেবেন৷ রাস্তায় শায়েখ আব্দুল্লাহ হরিপুরী রহ. প্রতিষ্ঠিত মাদরাসাতুল উলুম হরিপুর বাজারে জৈন্তাবাসীর পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে৷ হরিপুর মাদারাসায় উলামা সম্মেলনে 'ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় উলামায়ে কেরামের দায়িত্ব ও ভূমিকা' বিষয়ে উলামায়ে কেরাম ও জমিয়ত কর্মীদের উদ্দেশে বিশেষ নসিহত ও বয়ান করবেন জমিয়ত সভাপতি। পরে আল্লামা শায়খ আবদুল্লাহ হরিপুরী রহ.-এর কবর জিয়ারত করবেন৷

জমিয়ত সভাপতি তার নিজ এলাকায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন৷ সিলেটে অবস্থানকালে জমিয়ত সভাপতি তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জবাসীর সাথে বিভিন্ন মতবিনিময় সভা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে৷

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল দলের কাউন্সিলে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি নির্বাচিত হন বর্ষীয়ান আলেমে দীন ও শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ