শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

নির্বাচন যেন এপ্রিল পার না হয়: জামায়াত আমির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন এপ্রিল মাসের আগে অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বনানী শেরাটন হোটেলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনের সময়সীমা নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন।

জামায়াত আমির বলেন, নির্বাচন নিয়ে আমরা আমাদের অবস্থান এর আগেও পরিষ্কার করেছি। নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। রোজার আগে আগে। কোনো কারণে যদি এসব শর্ত পূরণ করতে গিয়ে দেরি হয়ে যায় সেক্ষেত্রে এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া ক্রমাগত খারাপের দিকে যেতে থাকে। এটা নির্বাচনের জন্য কোনো উপযুক্ত সময় হবে না।

জামায়াত আমির আরও বলেন, নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা একটা সময়সীমা বেঁধে দিয়েছেন। ডিসেম্বর টু জুন। ডিসেম্বরের ২৫ থেকে জুন ২৬ এর মধ্যে তিনি (প্রধান উপদেষ্টা ) নির্বাচন দেওয়ার পক্ষে। আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি। তবে সময় বেঁধে দেওয়ার কোনো অধিকার আমরা রাখি না।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা নির্দিষ্ট করে যদি বলেই দিই তবে সেটা সিদ্ধান্ত পর্যায়ে চলে যায়। সিদ্ধান্ত নেবে সরকার। আমরা আমাদের মতামত জানাতে পারি। সিদ্ধান্ত না।

বর্তমান নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখনই আশা-নিরাশার কথা বলতে চাচ্ছি না। আমরা তাদের (নির্বাচন কমিশন) পারফরম্যান্স আরও দেখতে চাই।

দলের নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, যারা আমাদের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের নিয়ে তেমন কোনো চিন্তা আমরা করিনি। তবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা চিন্তা করব। জীবন বাজি রেখে যারা দেশ পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন, তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, ফ্যাসিজম রয়ে গেছে। এর কালো ছায়া এখনো জাতির কাঁধে রয়ে গেছে। এটি দূরীকরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ