শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

জকিগঞ্জের ইউএনওর সঙ্গে জমিয়ত সভাপতির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা বন্যা পরিস্থিতি নিয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সঙ্গে তার কার্যালয়ে বুধবার (৪ জুন) মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ'র কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

বৈঠকে জকিগঞ্জের প্লাবিত বিভিন্ন ইউনিয়ন ও এলাকার সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসনকে যথাযথ ব্যবস্থাগ্রহণ এবং সুরমা ও কুশিয়ারা নদীর যেসকল স্থান দিয়ে পানি প্রবেশ করছে সেখানে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে জোর দাবি জানানো হয় এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

এসময় জকিগঞ্জ উপজেলা জমিয়ত নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক গতকাল মঙ্গলবার (৩ জুন) সিলেট সফরে যান। তিনি নিজ নির্বাচনী এলাকায় ঈদুল আজহা কাটিয়ে ঢাকায় ফিরবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ