শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

তিন দফা দাবিতে ২৮ জুন মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২৮ জুন শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তিন দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (৩ জুন) রাতে দলের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বুধবার (৪ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমেদ এক বিবৃতিতে এই তথ্য জানান। 

বিবৃতিতে অধ্যক্ষ ইউনূস বলেন, স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্র নাগরিকদের প্রতিষ্ঠান হওয়ার বদলে স্বার্থান্বেষী মহলের গোষ্ঠীস্বার্থ হাসিলের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে রাষ্ট্রকে জনতার প্রতিষ্ঠানে পরিণত করার সুযোগ তৈরি হয়েছে। আর সেজন্য দরকার সংস্কার। গোটা জাতি রাষ্ট্র সংস্কারের জন্য উন্মুখ হয়ে আছে। 

সংস্কারে সরকারের সদিচ্ছার কথা শোনা গেলেও সংস্কার এখনো দৃশ্যমান হয় নাই। কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে সংস্কার প্রশ্নের চেয়ে অন্যান্য বিষয় প্রধান্য পাচ্ছে। 

মাওলানা ইউনূস আহমেদ বলেন, পতিত স্বৈরতন্ত্র জুলাই-আগস্টে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আরও কয়েক হাজার মানুষকে পঙ্গু করেছে, অন্ধত্বের দিকে ঠেলে দিয়েছে। বিগত পনের বছরে শতশত মানুষকে গুম করেছে। খুন করেছে। দেশের হাজার কোটি টাকা পাচার করেছে। এমন সংঘবদ্ধ নৃশংস অপরাধী চক্রের বিচার হওয়া জনতার প্রাণের দাবি। বিচারের কাজ শুরু হলেও তার গতি শ্লথ; যা মানুষকে আশাহত করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব যোগ করেন, নির্বাচন আয়োজন করা হয় যাতে দেশ পরিচালনায় সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের প্রতিফলন ঘটানো যায়। কিন্তু বাংলাদেশের নির্বাচনব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামত পদ্ধতিগতভাবেই রাষ্ট্র পরিচালনায় উপেক্ষিত হয়ে আসছে। এটা গণতন্ত্র, ইনসাফ ও যুক্তিবোধের সাথে সাংঘর্ষিক।

এই বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় রাষ্ট্রের মৌলিক ও প্রয়োজনীয় সংস্কার, পতিত ফ্যাসিবাদের বিচার এবং পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন। এই দাবিকে সামনে রেখে আগামী ২৮ জুন, ২০২৫ রোজ শনিবার দুপুর দুইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মহাসমাবেশে সভাপতিত্ব করবেন। ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব মহাসমাবেশে দিকনিদের্শনামূলক বক্তব্য দেবেন।

বিবৃতিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, দেশের সকল প্রান্ত থেকে লাখো জনতা এই দাবিতে রাজধানীতে জড়ো হবে। এবং সরকারের কাছে এই তিন দফা দাবি বাস্তবায়নে দাবি জানাবে। একই সাথে দেশ-বিদেশের সকল ষড়যন্ত্রকারীদের প্রতি স্পষ্ট বার্তা দেওয়া হবে যে, বাংলাদেশের মানুষ সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনে ঐক্যবদ্ধ আছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ওই মহাসমাবেশ বাস্তবায়নে দেশবাসী, প্রশাসন ও সাংবাদিকদের কাছে সার্বিক দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ