শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

নির্বাচনের সময় নিয়ে জামায়াত আমির যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এই ঘোষণার পর নির্বাচন বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৬ জুন সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার মাধ্যমে জাতি কিছুটা আশ্বস্ত হয়েছে।”

জামায়াত আমির আরও বলেন, “ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা করছে জনগণ।”

তিনি বলেন, “জাতির দীর্ঘদিনের তীব্র আকাঙ্ক্ষা—সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি ম্যান্ডেট বাস্তবায়নের মধ্য দিয়েই বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে একটি সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে। আমরা আশা করি, ‘জুলাই সনদ’-এর পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে এই লক্ষ্য অর্জিত হবে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ