শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

জমিয়ত সভাপতির পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা ঈদ মোবারক।

ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মসমর্পণ ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার এক মহান আদর্শ শেখায়। হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের এই অনন্য দৃষ্টান্ত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার শিক্ষায় উদ্বুদ্ধ করে।

এই মহামিলনের আনন্দঘন সময়ে আমাদের উচিত, সমাজের দরিদ্র-দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষদের কথা স্মরণ করা। প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং বিশেষ করে বন্যাকবলিত অঞ্চলের অসহায় ভাই-বোনদের খোঁজখবর নেয়া আমাদের ঈমানী দায়িত্ব। আসুন, আমরা যেনো ঈদের এই আনন্দ থেকে কাউকে বঞ্চিত না করি; সবাই মিলে ভাগাভাগি করে নেই ত্যাগ ও ভালোবাসার এই পবিত্র উৎসব।

বর্তমান বৈশ্বিক ও জাতীয় বাস্তবতায় আমাদের আরও বেশি সহানুভূতিশীল, ন্যায়ভিত্তিক ও ধর্মীয় মূল্যবোধে পরিচালিত সমাজ গঠনের প্রয়োজন রয়েছে। জমিয়তের পক্ষ থেকে আমরা সবসময় শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও ইসলামী আদর্শে পরিচালিত একটি কল্যাণকর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আসছি।

আসুন, এই ঈদের বারতা হোক বিভেদ ভুলে ঐক্যের, হিংসা ভুলে ভালোবাসার, এবং অপসংস্কৃতি পরিহার করে ইসলামী আদর্শে ফিরে আসার দৃঢ় অঙ্গীকার।

আল্লাহ তায়ালা আমাদের ঈদুল আজহা কবুল করুন, কোরবানিকে তার দরবারে গৃহীত করুন এবং আমাদের ব্যক্তিগত ও সামষ্টিক জীবন ঈমান, তাকওয়া ও ইনসাফের আলোকে আলোকিত করুন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ