শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চায় না জামায়াত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন দেখতে চান না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, অন্য কোনো দেশ নির্বাচনে হস্তক্ষেপ করুক, এটা কাম্য নয়। আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা সবার বন্ধু হয়ে থাকতে চাই।

সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে জীবন্ত কবর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। তাই কেউ কথা বলেনি। সারাটা দেশ তছনছ হয়ে গিয়েছিল, তবুও তারা বলতো বাংলাদেশ উন্নত হচ্ছে।

বিভিন্ন পেশাজীবী  প্রতিনিধিদের উদ্দেশ্যে করে জামায়াতের আমির বলেন, আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ। ন্যায়বিচারের দাবি যার পাওনা, সেই ভাবে। যদি সৎ নেতৃত্ব আসে, তাহলে পাঁচ বছরে দেশ বদলে যাবে।

সভায় আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলী প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ