শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

‘ইসলামবিদ্বেষী চামড়া সিন্ডিকেট চক্র এবারের ঈদেও সক্রিয়’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কোতয়ালী থানা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে কোরবানি বঞ্চিতদের মাঝে কোরবানির গোশত বিতরণ কর্মসূচি পালন করা হয়। 

বাবুবাজারস্থ কোতয়ালী থানা কার্যালয়ে ঈদের দিন বিকেলে এ গোশত বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ও যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

কোতয়ালী থানা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত কোরবানির গোশত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। 

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, থানা সহ-সভাপতি ডা. জাকির হোসেন, থানা সেক্রেটারী মাহমুদুল হাসান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, দেশে ইসলামি অনুশাসন না থাকায় এখনো অনেক মানুষ মানবেতর জীবন যাপন করে। অনেক মানুষ কোরবানি বঞ্চিত হয়ে লোকচক্ষুর আড়ালে নীরবে নিবৃত্তে অসহায় জীবন কাটায়। 

তিনি বলেন, সরকার ঘোষিত দামে চামড়া ক্রয় না করা পুরোনো সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে এখনো মাদরাসার শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ইসলামবিদ্বেষী চামড়া সিন্ডিকেট চক্র কোরবানির চামড়ার দরপতন ঘটিয়ে চামড়া শিল্পকে ধ্বংস করছে। এতে করে দেশের গরিব-অসহায় মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো। 

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, অপরদিকে দেশের বৃহত্তর জনগোষ্ঠী কওমি মাদরাসার অনেক ক্ষতি হলো। সিন্ডিকেট চক্র কওমি মাদরাসাগুলোকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে শিক্ষা কার্যক্রমে বাধাগ্রস্ত করার জন্য চামড়াশিল্পকে ধ্বংস করছে। সরকার যে যৎসামান্য চামড়ার মূল্য নির্ধারণ করেছে, ওই দামে কেউ চামড়া কিনেনি। চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে বর্তমান সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ