শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

কেন্দুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও দাওয়াতী মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলাম ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সর্বব্যাপী সংগ্রামের পাশাপাশি সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে।

আজ (৮ জুন রবিবার  ) সকাল ১০ ঘটিকায় কেন্দুয়া উপজেলা মডেল মসজিদে এ আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি শফিকুর রহমান।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিস কেন্দুয়া উপজেলা শাখার বিভিন্ন সদস্য ও দায়িত্বশীলগণ।

দাওয়াতি এ মজলিসে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম রহমানী।শরিফুজ্জামান রাজিবপুরী,হাফেজ দুলাল মিয়া, মাওঃ কাউসার আহমদ, আজহারুল ইসলাম গুলজারি, মুফতি রায়হান আমিন রাশেদি,কারী জাকারিয়া, হাফেজ নাসিরুদ্দিন, ওমর ফারুক রনি, মারুফ বিল্লাহ, আব্দুল ওয়াহাব ও  ওলিউল্লাহ সহ আরো কয়েকজন।

এছাড়াও গণ্যমাণ্য ব্যক্তি দায়ীত্বশীলরা বক্তব্য রেখেছেন। অনুষ্ঠানের শেষে যুব মজলিসের অগ্রসরমান সদস্যদেরকে কর্মী মানে উত্তীর্ণ করা হয়েছে। তাদের নাম ঘোষণা করেন যুব মজলিস কেন্দুয়া উপশাখার সভাপতি মুফতি শফিকুল ইসলাম রাহমানী। অতঃপর শরিফুজ্জামান জি হা দী সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ