শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

সৎ সাহসীরা ইসলামী রাজনীতি করে: মাওলানা আবদুর রব ইউসুফী 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

যাদের সৎ সাহস আছে,তারাই ইসলামী রাজনীতি করতে পারবে। যারা সৎ সাহস নিয়ে কাজ করবে তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ আসবে। ৯২ভাগ মুসলমানের দেশে কোন পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্যই নারী বিষয়ক কমিশন গঠন করেছে। এদেশের তৌহিদীজনতা তা বাস্তবায়ন হতে দিবে না।

আজ মঙ্গলবার (১০ জুন) ছাত্র জমিয়ত হবিগঞ্জ জেলার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী এসব কথা বলেন।

ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলার সভাপতি ওয়াসিক বিল্লাহ হিব্বানের সভাপতিত্বে হবিগঞ্জ পৌর সাইফুর রহমান হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো বক্তব্য রাখেন জমিয়ত হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা মাসরুরুল হক,যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক ও মাওলানা এখলাছুর রহমান রিয়াদ প্রমুখ।

মাওলানা ইউসুফী আরও বলেন, নির্বাচন যত তাড়াতাড়ি হবে, দেশের কল্যাণ তত বেশি হবে। তাই দেশের স্বার্থে জনগণের কল্যাণে দ্রুত নির্বাচন দিতে হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ