শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন: জমিয়ত সভাপতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রীয় অনেক কাজ আঞ্জাম দেওয়া কঠিন। মেগা প্রকল্পসহ দেশের উন্নয়নের অনেক কিছু নির্ভর করে নির্বাচিত সরকারের ওপর। সুতরাং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে দেশের উন্নয়নের পথকে সুগম করার জন্য বর্তমান সরকারকে এগিয়ে আসতে হবে।

জনগণের উদ্দেশে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, আপনারা যদি সঠিক প্রার্থী নির্বাচিত করে জনপ্রতিনিধি বানাতে পারেন তাহলে আপনাদের এ প্রদক্ষেপ সমাজ ও দেশের জন্য কল্যাণ বয়ে আনবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদিস শফিকুল হক সুরইঘাটী। 

আরও বক্তব্য দেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সিলেট জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান কাসেমী, জমিয়তে উলামার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আবুল হুসাইন চতুলী,

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসাইন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল-মামুন খান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মোমীন দুর্লভপুরী, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রশিদ হানাফী, ২নং লক্ষিপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন প্রমুখ। 

কানাইঘাট উপজেলা জমিয়তের সভাপতি শাইখুল হাদিস শফিকুল হক সুরইঘাটীর দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ