শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

লক্ষ্মীপুর ও নোয়াখালীতে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মসূচি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ও বর্তমানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মাওলানা ইউসুফ আশরাফ সাহেবের নেতৃত্বে আজ ১১ জুন মঙ্গলবার, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলাজুড়ে এক ব্যস্ততম ও সফল দিন অতিবাহিত হয়েছে। ঈদ-পরবর্তী উৎসব- উদ্দীপনা, সাংগঠনিক পুনর্জাগরণ ও নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে একাধিক দাওয়াতি মজলিস, পরামর্শ বৈঠক এবং জনসম্পৃক্ত আয়োজন।

দিনের শুরু হয় নোয়াখালী উত্তর জেলার নাটেশ্বর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত একটি দীপ্তিময় দাওয়াতী মজলিসের মধ্য দিয়ে। সকাল ৮:৩০ মিনিটে শুরু হওয়া এই মজলিসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় আলেমসমাজ ও দায়িত্বশীলবৃন্দ। বক্তারা ঈদের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এরপর সকাল ১০:৩০ মিনিটে নোয়াখালী উত্তর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এক জরুরি পরামর্শ বৈঠক। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হয়।

বেলা ২টায়, লক্ষ্মীপুর জেলার ১২ নম্বর চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে অনুষ্ঠিত হয় একটি নির্বাচন-পূর্ব দাওয়াতী কর্মসূচির শুভ উদ্বোধন। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এই প্রোগ্রামে তৃণমূল পর্যায়ে ইসলামী রাজনীতির প্রতি আস্থা ও আগ্রহের প্রতিফলন ঘটে।

দিনের শেষভাগে, বিকাল ৪টায় লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে একটি ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। ভ্রাতৃত্ব, ঐক্য ও ইসলামী চিন্তাধারায় সমন্বিত এ আয়োজন জনমনে নতুন আশার আলো ছড়ায়।

উক্ত সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ও বর্তমানে ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইউসুফ আশরাফ সাহেব। তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল, নোয়াখালী দক্ষিণ জেলার তত্ত্বাবধায়ক মাওলানা মমিনুল হক চৌধুরী, লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা লোকমান, সহসভাপতি মাওলানা হোসাইন আহমাদসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত আলেমসমাজ।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন—
“খেলাফত রাষ্ট্র কায়েমের মহান লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন আল্লাহ তায়ালা কবুল করেন। ইসলামী মূল্যবোধ ও নেতৃত্বের পুনঃপ্রতিষ্ঠার এই সংগ্রামে আমরা ঈদের শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই।”

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ