শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

সময় এসেছে ইসলামপন্থীদের নেতৃত্ব গ্রহণ করার: মাওলানা জালালী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-০৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কানাইঘাট) আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল হাসানাত জালালী সম্প্রতি হাজীপুর এলাকায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন জনাব মুজাম্মেল হক, আবুল হোসেন, জাহের মিয়া, নাজিম উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনায় উঠে আসে এলাকার নানামুখী সমস্যাবলী, ইসলামপন্থী রাজনীতির ভবিষ্যৎ এবং জনগণের নেতৃত্বে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় করণীয়।

মাওলানা জালালী বলেন, “এই সময়টা ইসলামপন্থীদের জন্য একটি সম্ভাবনার সময়। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ সামনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন ওলামায়ে কেরাম। অন্যায়ের প্রতিবাদে, মানুষের অধিকারের লড়াইয়ে তারাই ছিলেন সম্মুখসারিতে। এখন সময় এসেছে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হয়ে জনতার নেতৃত্ব গ্রহণ করার।”

তিনি বলেন, “আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায়। জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শোনা এবং সমাধানে উদ্যোগ নেওয়াই আমাদের অঙ্গীকার।”

মতবিনিময়ে অংশ নেওয়া সকলে মাওলানা জালালীর এই সাহসী ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ