শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

রহিমগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩টায় রাংসা ব্রিজপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন ইসলামী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ পূর্ব জেলার সহ-সভাপতি ও ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আজিমউদ্দিন শাহ জামালী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ শামসুল হক (সহ-সাধারণ সম্পাদক, ময়মনসিংহ পূর্ব জেলা), মুফতি এনামুল হাসান, মাওলানা ডা. আজহারুল ইসলাম, মাওলানা ফারুক হুসাইন, মাওলানা হিফজুর রহমান ও মুহাম্মদ শাজাহান সরকার।

অনুষ্ঠানে মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের প্রচার সম্পাদক এইচ. এম. মোশাররফ হুসাইন, আলমগীর হুসাইন ও মাওলানা মুহাম্মদ সাব্বির আহমাদ।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রতিনিধি হিসেবে মাহমুদুল হাসান উসামা উপস্থিত থেকে ছাত্রসমাজের ঈমানি দায়িত্ববোধ ও আদর্শিক নেতৃত্ব গঠনের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, ঈদের আনন্দ কেবল ভোগের নয়—বরং তা দায়িত্বশীলতা ও খেলাফতভিত্তিক ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের অঙ্গীকার হোক। দাওয়াতি, আদর্শিক ও রাজনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইসলামী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ