শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

এখন সময় এসেছে ইসলামপন্থীদের একটি নির্ধারিত ভোটবাক্স গড়ে তোলার- বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস দুলালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আজ শুক্রবার (১৩ জুন) বিকাল তিনটায় গড়বাড়ী বাজারে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, “এখন সময় এসেছে দলমত নির্বিশেষে ইসলামপন্থীদের জন্য একটি নির্ধারিত ভোটবাক্স গড়ে তোলার। যদি নরসিংদী-৩ (শিবপুর) আসনের জনগণ ঐক্যবদ্ধ হয়, তাহলে ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আল্লামা মামুনুল হক মনোনীত রিকশা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করা সম্ভব হবে। এই আসন ইসলামপন্থীদের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

বক্তারা আরও বলেন, “সমাজের অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের প্রকৃত শিক্ষা। বাংলাদেশ খেলাফত মজলিস সেই আদর্শ সামনে রেখেই কাজ করে যাচ্ছে।”

দুলালপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হাফিজুদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল হুসাইনের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা সভাপতি মাওলানা আব্দুন নুর এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর থানা সভাপতি মাওলানা আব্দুল বাসেত কাসেমী যুব মজলিস জেলা সভাপতি মুফতি হাসমতুল্লাহ ফরিদী মুন্সিগঞ্জ জেলা যুগ্ম-আহ্বায়ক মাওলানা আমানুল্লাহ রায়পুরী শিবপুর থানা সহসভাপতি কারী সানাউল্লাহ সহসাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন মজলিস নেতা ইঞ্জিনিয়ার এইচ এম আরিফ দেওয়ান বাঘাবো থানা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আইয়ুবপুর ইউনিয়ন সভাপতি মাওলানা হাকীম বেলায়েত হুসাইন ও সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশীদ দুলালপুর ইউনিয়ন সহসভাপতি মাওলানা আব্দুর রহমান ও সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ মাদানী

সকল নেতৃবৃন্দ কর্মীদের একাগ্রতা ও সংগঠনের প্রতি নিষ্ঠা বাড়িয়ে ভবিষ্যৎ রাজনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ