শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

মুরাদনগরে বাংলাদেশ খেলাফতে মজলিসের দাওয়াতি মিছিল 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আল্লামা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে আজ বাদ আসর মুরাদনগর ইসলামী চত্বরে একটি দাওয়াতি মিছিল বের হয় ।

উপজেলার ইসলামী চত্বর থেকে দাওয়াতি মিছিলটি শহরের বিভিন্ন পয়েন্টে প্রদর্শনী করে উপজেলা পরিষদে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রোগ্রামটি সম্পন্ন করা হয়।

দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন সন্ত্রাস ,চাঁদাবাজ ,দুর্নীতি ,দুঃশাসন ও মাদকমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করতে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফতে মজলিসকে বিপুল ভোটে বিজয়ী করে ইসলামী সুশাসন প্রতিষ্ঠায় সুযোগ করে দিন।

এতে নারী ও শিশু সহ রাষ্ট্রের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হবে। কৃষক শ্রমিক মজদুর সকলের অধিকার নিশ্চিত হবে। তাই আসুন বাংলাদেশ খেলাফতে মজলিসে যোগ দান করে আমরা আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করি।

এতে উপস্থিত ছিলেন মুফতি তারেক মাহমুদ ,মাওলানা মোতালিব হুসাইন,মাওলানা হাফেজ আবুল বাশার , মাওলানা খলিলুর রহমান ,মাওলানা হুমায়ুন কবীর ,মুফতি মাহমুদ হাসান ,মাওলানা ইলিয়াস ,মাওলানা সাইয়্যিদুল বাশার, মাওলানা ইব্রাহিম,মাওলানা সোলাইমান, মাওলানা মোশারফ হোসাইন ,মোহাম্মদ নাজমুল হাসান আমজাদ,সহ উপজেলার নেতৃবৃন্দ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ