শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

‘২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যান জনতার মহাসমুদ্রের রূপ নেবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া বলেছেন, আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমোনাই আহুত মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে রূপ নেবে ইনশাআল্লাহ। গণহত্যার বিচার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং কালো টাকা ও পেশি শক্তি মুক্ত অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পিআর সিস্টেমের নির্বাচনের পক্ষে দেশের জনগণ রায় দিবে।

শনিবার (১৪ জুন) গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা দায়িত্বশীল তারবিয়াত ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলা সভাপতি মাওলানা কাজীম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সিনিয়র সহ-সভাপতি আল আমিন, হাজী আজহারউদ্দিন, আব্দুল মতিন ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাকারিয়া বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে তাদের জনগণের শতভাগ জনমত প্রতিফলিত হয়নি। বরং কালো টাকা ও পেশি শক্তি ও অবৈধ অস্ত্রের প্রভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই ২৪ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে পদ্ধতি পরিবর্তন করা সময়ের দাবি। পিআর সিস্টেম বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন  সম্ভব। যাতে জনগণের মতামতের শতভাগ প্রতিফলন  হবে। তাই বিশ্বের প্রায় ৯১টি রাষ্ট্রে এ পদ্ধতি অনুসরণ করা হয়। 

জাকারিয়া আরও বলেন, জীবনের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে বিগত ১৬ বছরে পাচার হওয়া অর্থ দেশে ফেরত এনে অভ্যুত্থানে শহীদের পরিবার ও আহত -পঙ্গুদের পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং জুলাই ঘোষণা সহ প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বিশেষ অতিথি মুহম্মদ আল আমিন বলেন, দায়িত্বশীলদেরকে গাজীপুর কাপাসিয়ার প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত ও সৌন্দর্য পৌঁছে দিতে হবে। আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। ও ইসলামী আন্দোলন আহূত ২৮ তারিখ মহাসমাবেশ সফল করার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ