শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ভারত অন্যায়ভাবে পুশ ইন করে মানবাধিকার লঙ্ঘন করছে: জমিয়ত সভাপতি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

“ভারত অন্যায় ভাবে তাদের  নাগরিকদেরকে আমাদের বাংলাদেশে পুশ ইন করে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করছে। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুধু বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশ ইন করার দুঃসাহস পাচ্ছে। ভারতের সাথে অন্যান্য দেশের সীমান্তে এই পুশ ইন করার সাহস পাচ্ছে না। আমাদের দেশের বিজিবি ও সাধারণ জনগণ সোচ্চার ও সতর্ক অবস্থানে থাকলে ভারত এই অন্যায় কাজ করতে আর সাহস পাবে না।”

আজ রোববার (১৫ জুন) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ নির্বাচনী উপজেলা কানাইঘাট সরকারি ডিগ্রি কলেজ, কানাইঘাট দারুল উলূম মাদরাসা, এবং ০৫ নং বড় চতুল ইউনিয়নের বিভিন্ন স্কুল-মাদরাসায় মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সকাল ১০টায় কানাইঘাট ডিগ্রি কলেজে তিনি উপস্থিত হলে কলেজের প্রিন্সিপাল জনাব দেলোয়ার হোসেনের নেতৃত্বে কলেজের শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করেন। তিনি কলেজের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক শিহাব উদ্দিন, অধ্যাপক বশির আহমদ, অধ্যাপক লিটন চন্দ্র দে, অধ্যাপক প্রদিপকুমার রায়, অধ্যাপক আজাদ উদ্দিন অধ্যাপক দিপু কুমার।

সেখান থেকে কানাইঘাট দারুল উলূম মাদরাসায় আল্লামা শায়খ আলীমুদ্দীন দূর্লভপুরীর শারীরিক অসুস্থতার খোজ নিতে তার সঙ্গে সাক্ষাৎ করেন। 

এরপর তিনি ৫ নং বড়চতুল ইউনিয়নের বিভিন্ন এলাকা, চতুল ঈদগাহ মাদরাসা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সফর করেন। সফরকালে তিনি বিভিন্ন জায়গায় উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন

তিনি তার বক্তব্যে সিলেটের বন্ধ হওয়া  পাথর মহালগুলো চালু করায় সরকারের কৃতজ্ঞতা জানান।
পাশাপাশি খেটে-খাওয়া শ্রমিকদের বিবেচনায় এগুলো সর্বদা চালু রাখার জোর দাবী জানান।

তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক  মুফতি ইবাদুর রাহমান, কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও, আলতাফ হোসেন, সহ সম্পাদক মাও. হারুন রশিদ, মাও. আব্দুর রাজ্জাক (মেম্বার),  মাও. জামাল উদ্দিন (চেয়ারম্যান লক্ষিপ্রসাদ পশ্চিম ইউনিয়ন), হাফিজ মাহমুদ হোসাইন (মেম্বার), পৌর জমিয়তের সম্পাদক মাও. খালেদ আহমদ, হাফিজ হাবিব আহমদ, মাও. এহসানে এলাহি, হা ফরিদ আহমেদ, মাও. সিরাজুল হক,  হাফিজ রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল আজিজ, মাও.মুতাসিম বিল্লাহ সাদী,  হা জহির উদ্দিন,  মাও. মারুফ আহমদ,  হাফিজ হেলাল আহমদ, মাও. আব্দুশ শাকুর প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ