শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

সরকারি কাজে হস্তক্ষেপ করলে নেতাকর্মীদের বহিষ্কারের ঘোষণা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি

নিজ নেতাকর্মীদের গ্রাম্য সালিশ ও ইউনিয়ন পরিষদের সকল ধরনের সরকারি সহায়তা কার্যক্রমে হস্তক্ষেপ না করতে নিষেধাজ্ঞা প্রদান করেছেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম।

গত বৃহস্পতিবার (১২ জুন) নিজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি রক্ষায় দলের সাথে সম্পৃক্ত কোন নেতাকর্মী যাতে কোন প্রকার সালিশ ও ইউনিয়ন পরিষদের সরকারি সহায়তার বিতরণ কার্যক্রমে জড়িত না হয় সে ব্যাপারে নিষেধাজ্ঞা প্রদান করা হল। যে ব্যক্তি এই আদেশ অমান্য করবে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দল থেকে বহিষ্কার করা হবে।

এই কার্যক্রমে শুধুমাত্র ইউনিয়ন বিএনপি'র সভাপতি/সম্পাদক ও উপজেলা বিএনপির মনোনীত একজন প্রতিনিধি উপস্থিত থেকে প্রকৃত দুস্থ ব্যক্তিরা যাহাতে তাদের ন্যায্য পাওনা পায় তা নিশ্চিত করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ এবং সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করার কথাও বলা হয়েছে।


এদিকে দলীয় ভাবমূর্তি রক্ষায় নিজ নেতাকর্মীদের এমন নিষেধাজ্ঞায় প্রশংসায় পঞ্চমুখ সাবেক এমপি হাফিজ ইব্রাহিম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ