শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের প্রার্থী নির্ধারণে মতবিনিময় সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||

২৯৮ নং খাগড়াছড়ি আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী নির্ধারণে তৃণমুল দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ জুন) রবিবার সকাল ১০টায় খাগড়াছড়ি পৌরসভার অরুনিমা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

জেলা  সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটার মাওলানা রাশেদুল ইসলাম সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম।

মতবিনিময় সভায় জেলা সেক্রেটারী মাওলানা কাউসার আজিজী, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন জেলা  সভাপতি মোঃ আশরাফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় খাগড়াছড়ি জেলার ৪ নেতা থেকে প্র্রার্থী বাছাইয়ে সরাসরি ব্যালটের মাধ্যমে ১ শ ৪৫ জন সদস্য প্রত্যক্ষ ভোটে অংশ নেন। 

পাশাপাশি আগামী ২৮ জুন ঢাকার মহাসমাবেশ থেকে সারাদেশের ৩শ সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ইসলাম। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ