শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ভোলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড সভাপতির কব্জি কর্তন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

ভোলা প্রতিনিধি: 

ভোলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাম হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষ। এ সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

আজ (১৫ জুন ) রবিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজারে এ ঘটনা ঘটে । গুরুতর আহত আনিসুর রহমানকে তাৎক্ষণিকভাবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, সম্প্রতি দেউলা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এতে আমির হোসেন বেপারিকে সভাপতি এবং জাবেদ ইকবাল সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়।
তবে কমিটি গঠনের পূর্ব থেকেই সভাপতি-সম্পাদক দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। কমিটি গঠনের পর থেকেই এই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়।

দেউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেল অভিযোগ করে বলেন, “দলের দায়িত্ব নেওয়ার পর থেকে অন্যায়-অনিয়মের ব্যাপারে কঠোর অবস্থানে যাওয়ায় সভাপতি ও তার অনুসারীরা আমার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার পর আমির হোসেন বেপারি ও তার ছেলেসহ একদল সন্ত্রাসী আমার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। আমাকে বাঁচাতে এগিয়ে এলে আমির বেপারির ছেলে কুপিয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাম হাতের কব্জি কেটে ফেলে।” 

সোহেল আরও জানান, প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিনি নিজে এবং তার সঙ্গে থাকা অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে অভিযুক্ত আমির হোসেন বেপারির বক্তব্য পাওয়া যায়নি। 

বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান বলেন, “ওই এলাকায় এমন একটি ঘটনার কথা শুনেছি। তবে বিস্তারিত তথ্য এখনো পাইনি। এ বিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি।”

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ