শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

জামায়াত কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিনিধিরা, দীর্ঘ বৈঠক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একটি প্রতিনিধি দল।
সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তিন সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন—আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘নো পিস উইদাউট জাস্টিস’-এর সেক্রেটারি জেনারেল নিকোলো ফিগা তালামাঙ্কা, ইন্টারন্যাশনাল লইয়ার অ্যান্ড অ্যাকাউন্টাবিলিটি এক্সপার্ট পাসকাল টারলান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল এক্সপার্ট ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক পরিচালক আব্বাস ফয়েজ।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং ইউরোপ অঞ্চলের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

দীর্ঘ এ বৈঠকে প্রতিনিধি দলটি জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো, কার্যক্রম এবং তৃণমূল পর্যায় পর্যন্ত দলের উপস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চায়। একই সঙ্গে দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার কথাও তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলে জানায় জামায়াত। 

বৈঠক শেষে প্রতিনিধি দলটি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এরপর তারা দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ