শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দূর করতে আগামী জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি বলেছে, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশনের উচিত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন নির্ধারণ করে তা স্পষ্টভাবে প্রকাশ করা।

রবিবার (১৫ জুন) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতারা এই আহ্বান জানান। বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বৈঠকে নেতারা বলেন, “প্রধান উপদেষ্টার লন্ডন সফরে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সম্মতিকে আমরা তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়েছি। এই ঘোষণার মাধ্যমে দেশে রাজনৈতিক অস্থিরতা অনেকটাই কেটেছে। এখন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী সমতায়ন নিশ্চিত করতে হবে। অভ্যুত্থানপন্থী দলগুলোর দমন না করে বরং যৌক্তিক মতামতের মূল্যায়নের মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করতে হবে।”

বৈঠকে জাতীয় রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বলা হয়, “ইসরায়েল গণহত্যার মাধ্যমে সভ্যতা ও মানবাধিকারের সব সীমা লঙ্ঘন করছে। মুসলিম বিশ্বের উচিত এক হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ওআইসিকে অবিলম্বে জরুরি অধিবেশন ডেকে ইরানের পাশে অবস্থান নিতে হবে।”

নেতারা আরও বলেন, “আগামী সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করা, মৌলিক সংস্কার সম্পন্ন করা এবং ফ্যাসিবাদীদের বিচার প্রক্রিয়া জোরদার করতে হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, এডভোকেট মিজানুর রহমান, মো. জহিরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন সাদী, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, তাওহীদুল ইসলাম তুহিন, ডা. আবদুর রাজ্জাক আসাদ, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আলহাজ্ব আমির আলী হাওলাদার প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ