শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

২৮ জুন ঢাকায় গণজোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ১৬ জুন, সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় উদ্বোধনী বক্তব্যে বলেছেন, বাংলাদেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করা, পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার দ্রুততার সাথে নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের দাবী বাংলাদেশের গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। সেই দাবি আদায়ে আগামী ২৮ জুন ঢাকায় গণজোয়ার সৃষ্টি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

পীর সাহেব চরমোনাই বলেন, আগামী ২৮ জুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবীকে সামনে রেখে  মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই মহাসমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে ঐকমত্য রয়েছে এমন সকল রাজনৈতিক দল একসাথে একমঞ্চে যৌথ ঘোষণায় জাতিকে আশ্বস্ত করবে ইনশাআল্লাহ; ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষে কাজ করে যাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, বাংলাদেশকে ভারতের কব্জা থেকে বের করতে এবং আগামীতেও ভারতের আধিপত্য প্রতিরোধে এখনই বাংলাদেশপন্থী সকল দল-মত ও পথের জনতাকে এক কাতারে আসতে হবে। তারই একটি প্রতিফলন হবে ২৮ জুন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর দেশের সকল ধারার  সকলকে দলমত নির্বিশেষে আমন্ত্রণ জানিয়ে বলেন, ২৮ জুন সকলে ঢাকায় আসুন। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন নিশ্চিত করে দেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের হাত থেকে  রক্ষা করতে আরেকটি গণজোয়ার তৈরি করি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জরুরী সভায় আরো উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, মাওলানা দেলওয়ার হোসাইন সাকী, শাহ ইফতেখার তারিক, মাওলানা খলিলুর রহমান, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মনসুর আহমাদ সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা কেফায়েত উল্লাহ কাশফি, এডভোকেট শওকত আলী হাওলাদার, অধ্যাপক নাসির উদ্দিন খান, হাজি শেখ মুহাম্মাদ নুরুন নাবী, ডাক্তার শহিদুল ইসলাম, হাজী মনির, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, এডভোকেট হাসিবুল ইসলাম, জ্বি এম রুহুল আমীন, আলহাজ্ব আবুল কাসেম, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, জনাব জয়নাল আবেদিন, আলহাজ্ব জান্নাতুল ইসলাম, অধ্যাপক ডাক্তার আক্কাস আলী সরকার এবং কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ