শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ইসলামী আন্দোলনে নতুন পদ পেলেন ইফতেখার তারিক ও শরীয়তুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমেলায় কিছু পরিবর্তন ও সংযোজন করা হয়েছে। এর মধ্যে শাহ ইফতেখার তারিককে সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) করা হয়েছে। আর কেএম শরীয়াতুল্লাহকে সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মনোনীত করা হয়েছে। 

সোমবার (১৬ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমেলায় এই পরিবর্তন ও সংযোজন করেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। 

সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, বিশিষ্ট্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় উপস্থাপক শাহ ইফতেখার তারিককে দলের ২০২৫-২৬ সেশনের বাকি সময়ের জন্য সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দাযিত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহকে সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ