শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

নেতা নয়, চান্দিনার মানুষের খাদেম হতে চাই: মুফতি এহতেশামুল হক কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী।

সোমবার (১৬ জুন) নবাবপুর বাজারে গণসংযোগ শেষে মতবিনিময় সভায় এহতেশামুল হক কাসেমী বলেন, আমি চান্দিনার মানুষের খাদেম হতে চাই, নেতা নয়। এমন একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই যেখানে মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, দুঃশাসন ও মাদকমুক্ত একটি গ্রিন ও ক্লিন চান্দিনা গড়তে কাজ করবো ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমি কথা দিচ্ছি যে, আমি যদি জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচিত হয়ে আপনাদের খেদমতের সুযোগ পাই তাহলে রাস্তাঘাট, খাল-বিল, মসজিদ-মাদরাসা, গোরস্থান ও মন্দিরসহ রাষ্ট্রের সকল অনুদান শতভাগ নিশ্চয়তার সাথে কাজ করে জনসাধারণের অধিকার রক্ষা করার চেষ্টা করবো। চান্দিনা আসনে অবহেলিত জনসাধারণ ও সব ধর্মের মানুষের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

মুফতি এহতেশামুল হক কাসেমী দেশের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদরাসার প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক পথপ্রদর্শক মাওলানা ক্বারী ইব্রাহীম (রহ.)-এর প্রপৌত্র।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ