শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

নারী-পুরুষের সমান নির্বাচনী সুযোগের পক্ষে জমিয়ত, সংরক্ষিত আসনের প্রয়োজন নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী-পুরুষ সবার জন্য নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করলেই নারীর ক্ষমতায়ন সম্ভব—এমন মত প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, “জনসংখ্যা বৃদ্ধির কারণে সংসদীয় আসন বৃদ্ধি করা যেতে পারে। তবে নারীদের জন্য আলাদা ১০০টি সংরক্ষিত আসনের প্রয়োজন নেই। বরং সকল আসনে নারী-পুরুষ উভয়ের জন্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রাখা উচিত।”

সোমবার (১৭ জুন) নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের দ্বিতীয় দফা বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সংলাপে জমিয়তের প্রতিনিধিত্ব করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রয়োজন নেই বলে দলটির অবস্থান স্পষ্ট করেছেন মহাসচিব। তিনি বলেন, “বাংলাদেশ এখনো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের জন্য প্রস্তুত নয়। বর্তমান এক কক্ষ বিশিষ্ট ব্যবস্থাই যথেষ্ট।”

মাওলানা আফেন্দী জানান, সংসদের স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধীদলের কাছে দেওয়ার বিষয়সহ কিছু প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং তা নিষ্পত্তি হয়। তিনি বলেন, “সংসদে কার্যকর বিরোধী দল থাকতে হলে তাদের নির্দিষ্ট সংখ্যক আসন নিশ্চিত করা এবং কমিটিতে ভূমিকা দেওয়া জরুরি।”

জমিয়তের এসব প্রস্তাব নির্বাচন ও শাসন ব্যবস্থায় ভারসাম্য, অংশগ্রহণ ও নিরপেক্ষতা নিশ্চিতে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ