শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আলেমদের এগিয়ে আসতে হবে: জমিয়ত সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক মঙ্গলবার (১৭ জুন) জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, বিয়ানীবাজার, সিলেটে আগমন উপলক্ষে ছাত্র জমিয়ত জামিয়া শাখা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

জামিয়া শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিক কাসিমীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা ফরহাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের প্রধান উপদেষ্টা মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দিন।

 সংবর্ধিত অতিথির বক্তব্য মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম। তাই উলামায়ে কেরামদের এগিয়ে আসতে হবে। রাষ্ট্র সংস্কারের কাজে উলামায়ে কেরাম থাকতে হবে। সব সেক্টরে উলামায়ে কেরামের প্রতিনিধি থাকলে ইসলাম বহির্ভূত কোনো কাজ কেউ করতে পারবে না।

এছাড়াও বক্তব্য দেন জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতী এবাদুর রহমান, সিলেট মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নেজাম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, কানাইঘাট উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাদির, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সদস্য মাহমুদ হুসাইনসহ জামিয়ার আসাতিযায়ে কেরাম।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ