শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

যেভাবে হচ্ছে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মঈনুদ্দীন খান তানভীর।।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাছাইটা বড় চমৎকার। এখানে কোনো পদপ্রার্থী থাকে না। কারো নাম বিশেষভাবে হাইলাইট, প্রমোট বা ঘোষণায় আসে না।

মূল সংগঠন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা থানা ও ইউনিয়ন দায়িত্বশীলদের হাতে নাম ধরে ধরে মাশওয়ারাপত্রের ফরম দেওয়া হয়।

তারা নিজে আসন ও প্রার্থীর নাম লিখে গোপন ব্যালটে জমা দেন। এটি প্যাকেটিং হয়ে কেন্দ্রীয় মেহমানদের মাধ্যমে হেড অফিসে চলে আসে। কেন্দ্রীয় নির্বাচন উপকমিটি তা গণনা করে দায়িত্বশীলদের সাথে প্রয়োজনীয় মাশওয়ারা শেষে মুহতারাম আমিরের মাধ্যমে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ঘোষণা করেন।

এখানে মনোনয়ন বাণিজ্য নেই। তৃণমূলের মতামত এড়িয়ে ঢাকা থেকে ঘোষণা দিয়ে দেওয়ার প্রবণতা নেই। গ্রুপিং লবিংয়ের সুযোগ নেই। সিন্ডিকেট পেশীশক্তি কিংবা প্রভাবিত করার সম্ভাবনা নেই।

স্থানীয় সাংবাদিক গণমাধ্যমকর্মী ও গুণীজনেরা উপস্থিত থাকেন। অবাক হন।

আমাদের হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তো প্রক্রিয়াটা দেখে পুরো হতভম্ব। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উচ্ছ্বসিত হয়েছেন। বলেছেন, এমন এই প্রথম দেখলাম। যেভাবে হাঁটি হাঁটি পা পা করে সুশৃঙ্খলভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তা জনমনে আশার সঞ্চার করছে।

ইনশাআল্লাহ, আলো আসবেই।

লেখক: সাংগঠনিক সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ