শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

নেতাকে আটকের প্রতিবাদে ইসলামী আন্দোলনের থানা ঘেরাও


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের জনপ্রিয় ইসলামি রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটকের প্রতিবাদে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা ঘেরাও করেছেন দলটির নেতা-কর্মীরা।

আজ ( ২০ জুন শুক্রবার ) সকাল ৯টায় নগরের চান্দগাঁও থানা ঘেরাও কর্মসূচি শুরু করেন দলের নেতা-কর্মীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ও তারা সেখানে অবস্থান করেছেন বলে জানা যায়।

এক সূত্রে জানা যায়, গতকাল ( ১৯ জুন বৃহস্পতিবার ) রাত ১১টার দিকে একটি মামলায় দলের চান্দগাঁও থানার সেক্রেটারি হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে থানায় অবস্থান নেন নেতা-কর্মীরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের দাবি, মিথ্যা মামলায় তাঁদের নেতাকে আটক করা হয়েছে। গত এপ্রিল মাসে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ করে ইসলামী আন্দোলন। এরপর সেখানে চাঁদাবাজি হয়নি। তবে এতে ক্ষিপ্ত হন চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা। তাঁরা হাবিবুর রহমানকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ এনেছেন।

ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, চাঁদা আদায়কে কেন্দ্র করে গঠিত একটি কমিটিতে ষড়যন্ত্রমূলকভাবে হাবিবুর রহমানের নাম জড়ানো হয়। সেটিকে কেন্দ্র করে মামলা করেন একজন। সে মামলায় আটক কয়েকজনের ব্যাপারে গতকাল কথা বলতে এলে হাবিবুরকে আটক করে পুলিশ।

আরও জানা যায়, থানা প্রাঙ্গণে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা। তাঁদের দাবি, উপযুক্ত প্রমাণ ছাড়া হাবিবুরকে আটক করা হয়েছে। তাঁরা হাবিবুর রহমানকে আদালতে চালান দিতে দেবেন না বলে জানান।

এ সময় থানা ফটকের ভেতরে ঢুকতে চাইলে পুলিশ সদস্যরা তাদেরকে বাঁধা দেন। সাংবাদিক পরিচয় দিলেও পরে আসতে বলেন। ঘটনার বিষয়ে জানতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিনসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করা হয়। তবে কেউ ফোন ধরেননি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ