বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

‘বিএনপি না চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না এটা অযৌক্তিক’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। বিএনপি চাইলে পিআর পদ্ধতিতে হবে, না চাইলে হবে না; এটা অযৌক্তি কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সক্রিয় ছিল এবং মতামত দিয়ে আসছে, জনমত তৈরি করছে। এখন বিএনপি ব্যতীত অধিকাংশ দল পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করছে। বিএনপি যদি ফ্যাসিবাদমুক্ত রাজনৈতিক চর্চা করে, তাহলে কেন তারা  পিআর পদ্ধতির বিরোধিতা করছে তা আমাদের বোধগম্য নয়।

শুক্রবার (২০ জুন) রাজধানী উত্তরের ঢাকা-১৬ ও ১৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামপন্থীদের একটি ভোট বাক্স প্রদানের ব্যাপারে প্রস্তুতি চলছে। এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় দল নির্বাচনী আশ্বাস দেয়া শুরু করে দিয়েছে। যা  অতীতেও দিয়েছিল, কিন্তু ফলাফল হয়েছে শূণ্য। তাদের ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য সতর্ক থাকতে হবে।

২৮ জুন’২৫ শনিবার ঐতিহাসিক সৌহরাওয়ার্দী উদ্যানে আহুত মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকার ও দেশবাসীকে নতুন বার্তা দিবেন।

তাই মহাসমাবেশে সকল শ্রেণি পেশা ও রাজনৈতিক সচেতন ব্যাক্তিদেরকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ ইফতেখার তারিক, আলহাজ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মো. মাছউদুর রহমান, শরীফুল ইসলাম আরিফ, মফতী আব্দুল কুদ্দুস রশিদী, মুফতী আরমান হোসাইন, আলহাজ গোলাম মোস্তফা প্রমুখ।  

নগর উত্তর সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাঈম ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের নেতৃত্বে অপর আরেকটি টিম ঢাকা-১৫ ও ঢাকা-১১ আসনে প্রার্থী বাছাই প্রোগ্রাম পরিচালনা করেন। টিমে অন্যান সদস্যরা হলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী ওয়ালী উল্লাহ, ডাঃ মুজিবুর রহমান, মুফতী নিজাম উদ্দীন, মুফতী হাবিবুল্লাহ, মুহাম্মাদ নাজমুল হাসান প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ