শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা মুহসিনুল হাসানের গণসংযোগ, ইনসাফভিত্তিক সমাজ গড়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা মুহসিনুল হাসান ঈদুল আজহার পর থেকে একাধিক গণসংযোগ, ঈদ শুভেচ্ছা বিনিময় ও মানবিক সহায়তা কর্মসূচি পরিচালনা করেছেন। শহরের বিভিন্ন এলাকায় তিনি রিকশা শ্রমিক, ভ্যান ও অটোরিকশাচালক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগে মাওলানা মুহসিনুল হাসান বলেন, “দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রিকশা মার্কায় ভোট দিতে হবে। যুব সমাজকেই কুরআনের শাসন প্রতিষ্ঠার ময়দানে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে।”

বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ, খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের কর্মীসহ সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এছাড়া, ঈদের পর বিজয়নগরের বিভিন্ন ইউনিয়নে শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। সেখানে মাওলানা মুহসিনুল হাসান স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

মানবিক নেতৃত্বের এক অনন্য উদাহরণ হিসেবে, তিনি ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে শহিদ হওয়া কুরআনের হাফেজ ছাত্রদের পরিবারের কাছে গিয়ে ঈদ সামগ্রী, খাদ্যদ্রব্য ও কোরবানির গোশত প্রদান করেন। এ সময় তিনি বলেন, “আমি এসব শহিদ পরিবারের সন্তান হয়ে আজ এসেছি। বিগত দিনের মতো আগামীতেও ইনশাআল্লাহ তাদের পাশে থাকবো। যারা কোমলমতি কুরআনের পাখিদের ওপর বর্বরতা চালিয়েছে, তাদের বিচারই ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রথম ধাপ।”

মাওলানা মুহসিনুল হাসানের এই কর্মকাণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বের প্রতি আস্থা ও আগ্রহ বাড়িয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ