শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ইরানে মার্কিন আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানাল জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের ভূখণ্ডে মার্কিন সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

রোববার (২২ জুন) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা জানান। তারা বলেন, “এই হামলা শুধু একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি হুমকি।”

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, “এমন আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচারের পরিপন্থী।” তারা বলেন, আমরা বিশ্বাস করি- মুসলিম বিশ্বের একতা ও প্রতিরোধ শক্তিকে ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

নেতৃদ্বয় বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহ, ওআইসি এবং শান্তিকামী সকল শক্তির প্রতি আহ্বান জানান, “এই অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে।”

এই বিবৃতির মাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম জাতির স্বার্থে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ