শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

২৭ জুনের বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

এম. মোশাররফ হোসাইন
এম. মোশাররফ হোসাইন
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার এক জরুরি নির্বাহী বৈঠক গতকাল রাজধানীর দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে মহানগরের আওতাধীন সব নির্বাচনী এলাকার সাংগঠনিক অগ্রগতি ও প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

বৈঠক থেকে নগরবাসীসহ দেশবাসীর প্রতি আগামী ২৭ জুন শুক্রবার, বাদ জুমা, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেটের সামনে “মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ” সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা শরিফুজ্জামান জসিম, হাফেজ আবুল কালাম, মাওলানা ইমদাদ আশরাফ, হাফেজ শামসুল আলম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ জাবেদ হুসাইন, মাওলানা ইমদাদুল্লাহ বিন ছায়েনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান আহমদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা উবায়দুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সাগর, নির্বাহী সদস্য মাওলানা ইমামুদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রোকনোজ্জামান, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোশারফ হুসাইন, মোহাম্মাদ আফ্ফান প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ