শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শায়খে চরমোনাইয়ের নামে মিথ্যা বক্তব্য প্রচার, সতর্ক থাকার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাইর নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি। 

সোমবার (২৩ জুন) দলের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ফটোকার্ড শেয়ার করে এক বার্তায় বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট করে জানাচ্ছে যে, তিনি এই ধরনের কোনো কথা বলেননি। এটা ইসলামপন্থী দল ও জনতার মধ্যে বিভাজন তৈরি করা, বিতর্ক উস্কে দেওয়া এবং অস্থিরতা তৈরির একটি ঘৃণ্য প্রয়াস।

বার্তায় বলা হয়, আমরা দেশের সকল নাগরিক ও ইসলামপন্থী জনতাকে অনুরোধ করে বলবো, এখন রাজনীতিতে মিথ্যা, অপতথ্য, ভুলতথ্যকে এক শ্রেণীর নোংরা ও অশুভ মানসিকতার লোকেরা অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।  এটাও তেমনি একটি অশুভ ও নোংরা প্রচারণা। সকলকে এই ধরণের অকৌশল সম্পর্কে সচেতন থাকার আহবান করছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ