শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ফ্যাসিস্ট-লুটেরাদের বিচার দেশের মাটিতে হবেই: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে ১৫ বছরে দেশজুড়ে লুটপাট, খুন, গুম ও সন্ত্রাস চালিয়েছিল অভিযোগ করে তাদের বিচার দেশের মাটিতে হবেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, তারা গরিব মানুষের হক মেরে বিদেশে টাকা পাচার করেছে বাংলাদেশের জনগণ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। দেশের মাটিতে এই লুটেরাদের বিচার হবেই ইনশাল্লাহ।

সোমবার (২৩ জুন) বিকেলে নীলফামারী বড় মাঠে ইসলামী আন্দোলনের নীলফামারী জেলা শাখা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, দেশের হাজারও গরিব মানুষের ত্রাণের চাল যাদের গুদামে মজুদ থাকে, তারা প্রকৃতপক্ষে গরিবের শত্রু। খাদ্য গুদামে গরীবের চাল বোঝাই করে রাখা হয়, অথচ গরিব মানুষ অনাহারে থাকে। এই লুটেরা ও দুর্নীতিবাজদের দেশের জনগণ আর কখনো ক্ষমতায় আনবে না।

শায়খে চরমোনাই বলেন, ইসলামী আন্দোলনের কথার সঙ্গে কাজের মিল আছে। আমরা আগেও যা বলেছি, এখনও তাই বলছি। ইসলাম মানে শান্তি, আর আমাদের মার্কার মধ্যেও সেই শান্তি আছে।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, যারা ধানের শীষে নির্বাচন করে তারা ধান কাটতে জানে না, যারা নৌকা প্রতীক নেয় তারা নৌকা চালাতে জানে না, যারা লাঙ্গল প্রতীক নেয় তারা হালচাষ করতে জানে না। অথচ এগুলো গরীব মানুষের প্রতীক। এসব প্রতীক নিয়ে নির্বাচন করা লোকজন একজনও গরীব নয়, তারা গরীবদের সঙ্গে প্রতারণা করে। ইসলামী আন্দোলনের মার্কা ‘হাত পাখা’— যেটা গরীব, ধনী, হিন্দু, মুসলমান, সবাই ব্যবহার করতে পারে। এই প্রতীকে শান্তি আছে, আন্তরিকতা আছে, ইসলামের মূল্যবোধ আছে।

এ সময় তিনি দেশের ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামি দলগুলো যদি আজ ঐক্যবদ্ধ হয়, তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট বা চাঁদাবাজ শক্তি ক্ষমতায় আসতে পারবে না। নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নিলে এ দেশে ইসলামি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। সে জন্যই আমাদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নীলফামারীর চারটি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। নীলফামারী-২ আসনে অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, নীলফামারী-৩ আসনে আমজাদ হোসেন এবং নীলফামারী-৪ আসনে শহিদুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেন মুফতি ফয়জুল করীম।

সমাবেশে সভাপতিত্ব করেন দলের নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম ও ইসলামী যুব আন্দোলনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ আবু তালহা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ