শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

মুরাদনগরে হাতপাখার প্রার্থীর শোডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা-৩ মুরাদনগর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) মুরাদনগরের আল্লাহু নাম চত্বর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে শোডাউন শুরু হয়ে উপজেলার ২২টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় হাতপাখার মটর শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দু’পাশে নারী, পুরুষ ও শিশুরা ভিড় জমায় এবং হাতপাখার প্রার্থীকে হাত নেড়ে অভিবাদন জানান।

এসময় গণমাধ্যমের কাছে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তীতে সাধারণ মানুষের মাঝে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জনগণ আর পুর্বের ধ্বাংসাত্মক ও প্রতিহিংসার রাজনীতি, জুলুম-চাঁদাবাজির রাজনীতি এবং ভোট ডাকাতির রাজনীতিতে ফিরে যেতে চায় না। তারা পরিবর্তন চায়। এ জন্য রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বা অংশগ্রহণমূলক নির্বাচন চায়।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, বর্তমান বিপ্লবী সরকারও ৩টি দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছেন। সংবিধান সংষ্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচন। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। এ পদ্ধতিতে নির্বাচন হলো পেশীশক্তি ও কালো টাকামুক্ত নির্বাচন সম্ভব।

তিনি আরও বলেন, আগে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন। বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ে স্থানীয় নির্বাচন আগে প্রয়োজন।

এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মফিজুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন মোল্লা, মুহাম্মদ সাইফুল ইসলাম, সেক্রেটারী হাজী আব্দুল করীম, জয়েন্ট সেক্রেটারী শেখ মো. সাইফুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মুহাম্মদ জহিরুল ইসলাম, মুফতী ওমর ফারুক রশিদী, মাওলানা নোমান আহমদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ বেলাল হোসেন পাহাড়পুরী, মুহাম্মদ কামাল হোসেন, যুব আন্দোলন সভাপতি মাওলানা শুআইব হুসাইন, ডা. সাইফুল ইসলাম, মুহাম্মদ ফখরুল ইসলাম মারজান, মো. আবুল কালাম, উজ্জল আহমদ, ছাত্রনেতা মূসা হায়দার, মুহাম্মদ সাইফুল ইসলাম, আবু ইউসুফ, শ্রমিকনেতা সোহেল মিয়া।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ