শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

২৭ জুন ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ, সফল করার আহ্বান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন দলের আমীর  মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। আগামী ২৭ জুন, শুক্রবার জুমার পর এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (২৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইরান ও ইসরাইলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসন থেমে নেই। বিমান হামলা, শিশু হত্যাকাণ্ড, ঘরবাড়ি ধ্বংস, বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন এবং ত্রান নিতে আসা ক্ষুধার্ত মজলুম  ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে  মানবিক বিপর্যয়ের মুখে ফেলেছে লক্ষাধিক নিরীহ মানুষকে।

নেতৃদ্বয় বলেন, জায়নিস্ট ইসরাইল কেবল ফিলিস্তিন নয়— গোটা মুসলিম বিশ্বের জন্য এক স্থায়ী হুমকি। অবৈধ এই রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অথচ তথাকথিত বিশ্ববিবেক নীরব— কিন্তু মুসলিম উম্মাহ চুপ থাকতে পারে না। এই পরিস্থিতিতে ইনসাফ, স্বাধীনতা ও মুসলিম ঐক্যের প্রশ্নে আমাদের সরব হওয়া অপরিহার্য।

বিবৃতিতে তাঁরা বলেন— গাজা ও ইরানের রক্তাক্ত ভূমি আমাদের কাছে ডাক পাঠাচ্ছে। এই মুহূর্তে নীরবতা মানেই দখলদারিত্বের পক্ষে অবস্থান নেওয়া। আমরা মুসলমান— ইনসাফ ও স্বাধীনতার পক্ষে এবং জুলুম-সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ।

নেতৃদ্বয় বাংলাদেশের তাওহিদি জনতা, ওলামায়ে কেরাম, আলেম-ছাত্রসমাজ এবং সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, ২৭ জুন, শুক্রবার বাদ জুমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল  বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করুন এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহর অবস্থান স্পষ্ট করুন।

বিবৃতিতে জানানো হয়, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পালিত হবে, ইনশাআল্লাহ । প্রতিটি পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ