শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি জমিয়ত মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের জৈন্তাপুর উপজেলা জমিয়তের কর্মী সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী অবিলম্বে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, সিলেটের বিভিন্ন জায়গার খনিজসম্পদ রয়েছে, এগুলো সংরক্ষণ করতে হবে।

বুধবার (২৫ জুন) জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহাসিক বটতলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত তিনি এই কথা বলেন।

সভায় জমিয়ত মহাসচিব জানান,  সিলেটের ৬ আসনে জমিয়ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেবে। সিলেট- ৪ আসনে অ্যাডভোকেট মুহাম্মদ আলীকে জমিয়তের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা মুহিব্বুল্লাহ ও মাওলানা কবির আহমদ এর যৌথ পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দীন খান, কেন্দ্রীয় আমেলা সদস্য মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় সদস্য ও সৌদী আরব জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা জাকারিয়া আহমদ, জেলা উত্তরের সিনিয়র সহ সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, সাধারন সম্পাদক মুফতি এবাদুর রহমান কাসেমী, কেন্দ্রীয় আমেলা সদস্য মাওলানা জয়নুল আবেদীন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আলী।  সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, হরিপুর বাজার মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমদ, খরিলহাট মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানীফ, দারুল উলূম হেমু মাদরাসার মুহতামিম মুফতি জিল্লুর রহমান কাসেমী, লাফনাউট মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা ফয়জুল করিম, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী, জেলা উত্তরের সহসভাপতি মাওলানা ওলিউর রহমান, জেলা উত্তর জমিয়তের সাংগঠণিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জেলা উত্তরের প্রশিক্ষণ সম্পদাক মুফতি জামাল উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল করিম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিম, জেলা উত্তর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সালেহ আহমদ, সাধারন সম্পাদক মাওলানা মাসুম আল মাহদী, জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা জাকির আহমদ, খরিলহাট মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শফিকুর রহমান, নিজপাট মাদারাসার মুহতামিম মাওলানা আবদুল হামীদ, দরবস্ত আল মনসূর মাদরাসার সহ-মুহতামিম হাফেজ তাজুল ইসলাম, জমিয়ত নেতা হাফিজ জামাল উদ্দিন, মাওলানা উবায়দুল্লাহ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হাফিজ শাহিদ হাতিমী প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ