শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

২৮ জুন ইসলামী আন্দোলনের মহাসমাবেশ সম্প্রচারে মিডিয়াকর্মী আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী শনিবার (২৮ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ।

‘সংস্কার, বিচার ও নির্বাচন এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে’ এ মহাসমাবেশ আয়োজন করেছে দলটি।

সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

এছাড়াও, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে একমত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ মহাসমাবেশে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

আয়োজকরা আশা করছেন, সারাদেশ থেকে অন্তত ১০ লক্ষাধিক মানুষ এ মহাসমাবেশে অংশগ্রহণ করবেন।

সকাল ১১টা থেকে আঞ্চলিক নেতৃবৃন্দের বক্তব্য শুরু হবে এবং দুপুর ২টা থেকে হবে আনুষ্ঠানিক উদ্বোধন।

এই উপলক্ষে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের লাইভ সম্প্রচার ও সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সংবাদ সংগ্রহে অংশ নিতে আগ্রহী সাংবাদিক ও ক্যামেরাপার্সনদের দুপুর ২টার মধ্যে ময়দানে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ