শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ইসলামি দলকে ক্ষমতায় আনতে হবে: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই) বলেছেন, আজ সময় এসেছে যারা আমাদের রক্তের ওপর দাড়িয়ে চাঁদাবাজি, দুর্নীতি, খুন-খারাপিতে মেতেছে তাদের উৎখাত করতে হবে। এজন্য ইসলামি দলকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজবাড়ীর পাংশা পৌরসভা চত্ত্বরে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই) বলেন, বাংলাদেশে ৭৩ থেকে আজ পর্যন্ত কেউ একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারেনি। এই জন্য আমরা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করছি।

শায়খে চরমোনাই বলেন, শুধু হাবিবুল আউয়াল কিংবা নুরুল হুদাকে গ্রেফতার করলে হবে না। ২০১৪ ও ২০১৮ নির্বাচনে যারাই দিনের ভোট রাতে করতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। যাতে আগামীতে যারাই নির্বাচনে দায়িত্ব পালন করবে তারা অতীত থেকে শিক্ষা নিতে পারে।

ফয়জুল করীম বলেন, আমরা বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে ২ হাজার জীবন দিয়েছি। অগণিত মানুষ পঙ্গুত্ববরণ করেছি। অথচ ৫ তারিখের পরে আবারো একটি দল দখলদারী, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, অবিচার, হত্যা চালাচ্ছে। এইজন্য আমরা আওয়ামী বাহিনীর অস্ত্রের মুখে রাস্তায় নামিনি। আমরা এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে, বৈষম্য দূর করতে রাস্তায় নেমেছিলাম।

পাংশা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবিরের সভাপতিত্বে গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম খান (জাহিদ হাসান), সহ-সভাপতি মো: মুস্তাফিজুর রহমান, কালুখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালেক, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মুফতি রঈস উদ্দিন প্রমুখ।  

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ