শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

আজ সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ, ইতিহাস গড়তে চায় ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিকে কেন্দ্র করে এই মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। এই মহাসমাবেশে দলটি ১০ লাখের বেশি লোকের জনসমাগম ঘটাতে চায়। অতীতের সব রেকর্ড ভাঙতে চায় ইসলামী আন্দোলন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের পর থেকেই সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে লাগাতার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে। রাজনৈতিক দলগুলোর সাথে নানামুখী আলোচনা চালিয়ে আসছিল। এই ব্যাপারে জনসমর্থন তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের সমন্বয়ও হয়েছে।

শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই মাঠ পরিদর্শন করে জানান, সারাদেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে, লঞ্চ ও ট্রেনে করে কয়েক লক্ষ জনতা সোহরাওয়ার্দী ময়দানে জমায়েত হবেন ইনশাআল্লাহ।

দলের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা পাওয়া যাবে শনিবারের মহাসমাবেশ থেকে।

মহাসমাবেশে ফ্যাসিবাদ বিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সকল দলের নেতৃবৃন্দকে দাওয়াত করা হয়েছে। এবং বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আজ সকাল দশটা থেকে মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

দুপুর দুইটা থেকে মহাসমাবেশের মূল পর্ব শুরু হবে। মহাসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

গত বৃহস্পতিবার (২৬ জুন) মহাসমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলাম আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জানান, এই মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে জনমানুষের কাছে নিয়ে যাওয়া হয়েছে। দেশের প্রতিটি এলাকায় পোস্টার, লিফলেট, ফেস্টুন, ব্যানার প্রদর্শিত হয়েছে। এলাকায় এলাকায় গণমিছিল, মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকেই যানবহন ভাড়া করা হয়েছে। ১০ লক্ষাধিক জনতা ২৮ তারিখে ঢাকায় জমায়েত হবে।

দলের মহাসচিব বলেন, আমাদের মহাসমাবেশের প্রচারণায় দেশব্যাপী মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি তাতে আমরা আপ্লুত। তবে ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমাদের প্রচারকার্য ব্যাহত করার জন্য মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মহাসমাবেশের ব্যানার, বিলবোর্ড ছিড়ে ফেলেছে বলে আমরা অভিযোগ পেয়েছি। যা অত্যন্ত দুঃখজনক এবং নব্য ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। আমরা এসব কর্মকাণ্ডের নিন্দা জানাই।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ