শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মহাসমাবেশে আসার পথে দুর্ঘটনায় আহতদের পাশে পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে আসার পথে দুটি দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতরা রাজধানীর আল কারীম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

শনিবার (২৮ জুন) রাতে সায়েদাবাদের আল কারীম জেনারেল হাসপাতালে ছুটে যান পীর সাহেব চরমোনাই। তিনি আহতদের সার্বিক খোঁজখবর নেন এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাগফেরাত কামনায় দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় ও যশোর জেলা শাখার নেতারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ