শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

জুলাই সনদ প্রকাশে সরকার ব্যর্থ, ঘোষণা করবে এনসিপি: নাহিদ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার নিজেরাই ওই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৯ জুন) ঢাকায় এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার সময় ৩০ দিনের সময়সীমা পেরিয়ে গেলেও সরকার কোনো ঘোষণা দেয়নি। তাই, এনসিপি এবার 'জুলাই সনদ' প্রকাশ করবে।

নাহিদ ইসলাম জানান, ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে 'জুলাই পদযাত্রা' কর্মসূচির সূচনা হবে। ৩০ জুলাই পর্যন্ত এই কর্মসূচি সারা দেশে চলবে। শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অভিজ্ঞতা শোনার পাশাপাশি, ভবিষ্যতে ক্ষমতায় আসা রাজনৈতিক দলের কাছে নির্বাচনের আগে বিচার প্রক্রিয়া এবং রোডম্যাপ সম্পর্কে স্পষ্ট প্রতিশ্রুতি দাবি করবেন তারা।

এনসিপি নেতারা বলেন, ‘জুলাই পদযাত্রা’ বাস্তবায়নে সারজিস আলমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘোষণাকে সরকারের ওপর বিকল্প চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন এবং তারা মনে করছেন, ‘জুলাই সনদ’ দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখার দিকনির্দেশক হতে পারে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ