শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

টকশোতে খালেদ মুহিউদ্দীনের মুখোমুখি হচ্ছেন শায়খে চরমোনাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই টকশোতে যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) রাতে তিনি নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দীনের মুখোমুখি হবেন। 

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা পত্রিকা ঠিকানার প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দীন। এর আগে তিনি ডয়চে ভেলে বাংলা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। টকশোর উপস্থাপক হিসেবে তিনি পরিচিত মুখ।  

খালেদ মহিউদ্দীনের টকশোতে বিভিন্ন বিশিষ্টজনেরা অংশ নিয়ে থাকেন। সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার টকশোতে অংশ নেন। 

টকশোতে খালেদ মহিউদ্দিন শায়খে চরমোনাইকে ইসলামি রাজনীতি, আগামী নির্বাচন, পিআর পদ্ধতি, চলমান সংস্কার, জুলাই সনদসহ বিভিন্ন প্রশ্ন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ