শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

‘ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে যুব জমিয়ত’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ইসলামী রাষ্ট্রব্যবস্থার পথে এগিয়ে যেতে হবে। যুব জমিয়ত দেশের যুবসমাজকে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি, প্রযুক্তিনির্ভর অপসংস্কৃতি ও রাজনৈতিক বিশৃঙ্খলা থেকে রক্ষা করে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতন ও সংগঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।

রোববার (২৯ জুন) যুব জমিয়ত বাংলাদেশ গাজীপুর জেলার কাউন্সিল গাজীপুর রাজাবাড়িস্থ আহনাফ’স কিচেন মিলনায়তনে মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলর অধিবেশনে জমিয়ত নেতৃবৃন্দ এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তের যুগ্ম মহাসচিব মুফতি মাসউদুল করীম কাসেমী, জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল ও বিশেষ বক্তা ছিলেন মুফতি চৌধুরী নাসির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যুবসমাজ যেকোনো জাতির চালিকাশক্তি। এই শক্তিকে যদি সঠিক পথে পরিচালিত না করা যায়, তাহলে তা জাতির জন্য ধ্বংস ডেকে আনতে পারে। আমরা চাই, এই শক্তি হোক ইমানদার, নীতিনিষ্ঠ, দেশপ্রেমিক ও ইনসাফপ্রবণ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুফতি নিজাম উদ্দিন সভাপতি, জমিয়ত কাপাসিয়া,মুফতি আব্দুল ওয়াদুদ সভাপতি, কোনাবাড়ী থানা,মাওলানা আবু হানিফ সভাপতি, বাসন থানা,মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি গাজী সালাউদ্দিন, মুফতি এনায়েতুল্লাহ পাহাড়পুরী, মুফতি আলমগীর যশোরী, মুফতি জসিম উদ্দিন,মুফতি খন্দকার জহিরউদ্দিন,মুফতি মাহাদী হাসান, মুফতি সোহাইল মাহমুদ, মুফতি শাকিল মোড়ল,মুফতি নাসিম খান, মুফতি গাজী ফরিদ হোসাইন প্রমুখ।

কাউন্সিলে মুফতি আতাউল্লাহ কাসেমীকে সভাপতি, মাওলানা জুনায়েদ আল হাবিবকে সাধারণ সম্পাদক ও মুফতি আখতারুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ