শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

‘ভোট নয়, পরকালে জবাবদিহির ভয় নিয়েই মাঠে নেমেছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেছেন, ভোট নয়, পরকালে আল্লাহর সামনে জবাবদিহির ভয় নিয়েই মাঠে নেমেছি। 

তিনি বলেন, পদ-পদবীর লোভ আমাদের নেই। জমিয়ত নেতারা খুলাফায়ে রাশেদার আদর্শ ও চেতনাকে ধারণ করে জনগণের খাদেম হতে চান। সেবা করতে চান।

সোমবার (৩০ জুন) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন জমিয়ত-যুব জমিয়তের যৌথ কাউন্সিল ও কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মেহাম্মদ আলী বলেন, আমরা চাই, সিলেট-৪ অঞ্চলের মানুষজন যেন মর্যাদার সঙ্গে বাঁচতে পারে। নিজেদের সম্পদ দ্বারা উপকৃত হতে পারে।

অভিযোগ করে তিনি আরও বলেন, এ অঞ্চলে যারাই নির্বাচিত হয়েছেন, তারা জনগণের আস্থা ভুলিয়ে খনিজ সম্পদ লুটে নিয়েছেন, পরিবেশ ধ্বংস করেছেন। সাধারণ মানুষকে ব্যবহার করেছেন কেবল ভোটের সময়। ভোট শেষে তাদের খোঁজ রাখেননি, ফেরেননি মানুষের দুঃখ-দুর্দশায়। কিন্তু এবার মানুষ জেগে উঠেছে। তারা আর প্রতারণার ফাঁদে পা দেবে না ইনশাআল্লাহ। 

উল্লেখ্য, অ্যাডভোকেট মোহাম্মদ আলী এর আগেও দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

১৯৯৬ সালের উপ-নির্বাচনে তিনি সিলেট-৪ আসনে জমিয়তের খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে ২০০১ সালের জাতীয় নির্বাচনে একই আসনে আবার প্রার্থী হন। সে সময়ও তিনি খেজুর গাছ প্রতীকেই নির্বাচন করেন। দুইবারই তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে এলাকাবাসীর দৃষ্টি কাড়েন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে প্রস্তুতি গ্রহণ করছেন তিনি। গত বুধবার (২৫ জুন) আনুষ্ঠানিকভাবে তাকে সিলেট-৪ আসনের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ