শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞায় জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩০ জুন) বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।

বর্ষপূর্তি উপলক্ষে শিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—

সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ‘জুলাই দ্রোহ’ শীর্ষক বিক্ষোভ মিছিল, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, কালচারাল ফেস্ট, জুলাই গ্রাফিতি, সাহিত্য ও স্মৃতিলিখন প্রতিযোগিতা, শহীদদের নামে পাঠাগার স্থাপন, ‘ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক সাক্ষাৎকার ও পডকাস্ট, জুলাই সাহিত্য সাময়িকী ও বিশেষ প্রকাশনা, ‘Think Back to 36 July’ শিরোনামে অনলাইন ক্যাম্পেইন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিবাদ, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তঝরা প্রতিরোধের মধ্য দিয়ে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত ও আলী রায়হানসহ অসংখ্য তরুণের রক্তে লেখা হয়েছে নতুন ইতিহাস।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান কেবল কোনো একক দলের আন্দোলন ছিল না, এটি ছিল গোটা জাতির ঐক্য ও স্বপ্নের প্রকাশ। আজও সেই স্পিরিটকে বুকে ধারণ করে আমরা একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ।

ছাত্রশিবির সভাপতি বলেন, জুলাই আন্দোলনের স্পিরিট ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ঐক্য। অথচ আজ আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনীহা, বিভেদ ও দায়িত্ব এড়ানোর প্রবণতা। আমরা বিশ্বাস করি, সেই স্পিরিটকে অটুট রাখতে হলে প্রয়োজন একটি ঐক্যবদ্ধ জাতীয় ঘোষণাপত্র—‘জুলাই সনদ’।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণা করে শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ছাত্রসংসদভিত্তিক ছাত্ররাজনীতি চালুর মাধ্যমে শিক্ষাঙ্গনে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ