শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যেনতেন নির্বাচন চাই না: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যেনতেন নির্বাচন নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী দিনের যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (৫ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমাদের জন্য রেখে গেছে, সে রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেব না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে কিছু রাজনৈতিক দলকে লুটপাট ও ক্ষমতা দখলের রাজনীতি করতে দেখা যাচ্ছে। তাদের সতর্ক হয়ে যেতে বলছি, নয়তো জনগণই তাদের উচিত শিক্ষা দেবে।”

পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। পরিচালনা করেন মহানগরের সেক্রেটারি মাহবুবুর রহমান।

পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান অ্যাডভোকেট, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর আমিরের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কুমিল্লা-৮ বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগর সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসেন, নাছির আহম্মেদ মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ